Monday, June 22, 2026

একসঙ্গে পরপর ৪৮টি গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের, পুণে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একসঙ্গে ৪৮টি গাড়িতে ধাক্কা মারল একটি ট্যাঙ্কার। রবিবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পুনে-বেঙ্গালুরু মহাসড়কের নাভাল সেতুতে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:কিউয়িদের ৬৫ রানে হারাল ভারতীয় দল

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ট্যাঙ্কারটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনার ঘটে। এর ফলে বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেতেই রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুল্যান্স।রাতেই জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় মৃত্যুর কোনও খবর মেলেনি।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ব্রেক ফেলের কারণে ট্যাঙ্কারটি ৪৮টি গাড়িতে ধাক্কা মারে। তাঁর কথায়, ‘‘বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কত সংখ্যক মানুষ আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনী।’’

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...