Saturday, April 4, 2026

FIFA World Cup 2022: লাইভ করতে গিয়ে চুরি গেল রিপোর্টারের সর্বস্ব !

Date:

Share post:

কাতারে (Qatar)চলছে বিশ্বযুদ্ধ। ফিফা বিশ্বকাপ ২০২২ – এ (FIFA World Cup 2022) প্রথমদিন ফ্যান জোনে ভিড়ের মধ্যে লাইভ রিপোর্টিং করতে গিয়ে সর্বস্ব খোয়ালেন আর্জেন্টাইন সাংবাদিক (Argentinian journalist) ডমিনিক মেটজগার (Dominique Metzger)। রবিবার রাতে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony) এবং তার পরে ম্যাচ চলাকালীন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে। তিনি জানিয়েছেন ভিড়ের মধ্যে লাইভ রিপোর্টিংয়ের (Live Reporting) চুরি হয়ে যায় তাঁর জিনিসপত্র। যদিও এরপর এই ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মরুদেশে শুরু হয়েছে ফুটবলের বিশ্বযুদ্ধ (Football World Cup)। সেই সুবাদে কাতারে যেতে হয়েছে আর্জেন্টিনার সাংবাদিক ডমিনিক মেটজগারকে (Dominique Metzger)। রবিবার রাতে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান চলার সময় ফ্যানজোনে কাতারি সমর্থকরা নাচ গান করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলার জন্য ওই ভিড়ের মধ্যে ঢুকে যান আর্জেন্টাইন সাংবাদিক। এবং বিভিন্ন সমর্থকদের সাক্ষাৎকার নিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেইসময় তাঁর ব্যাগের চেন খুলে কেউ বা কারা সর্বস্ব চুরি করে নেয় বলে অভিযোগ। দুর্ভাগ্যবশত চুরির মুহূর্তটা ক্যামেরায় ধরা পড়েনি। কিন্তু ঘটনার পর ওই আর্জেন্টাইন চ্যানেল সাক্ষাৎকারের মুহূর্তটি বারবার দেখায়। ব্যাগের মধ্যে টাকাপয়সা, ক্রেডিট কার্ড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। ফলে সর্বস্ব হারিয়ে দিশেহারা সাংবাদিক পুলিশের কাছে গেলে পুলিশ অদ্ভুত আচরণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। মেটজগার জানিয়েছেন অভিযোগ দায়ের করার সময় পুলিশ উল্টে তাঁকে জিজ্ঞাসা করে যে চোরকে ধরা গেলে ঠিক কী শাস্তি দেওয়া উচিত? স্বভাবতই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছেন আয়োজকরাও।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...