Friday, June 26, 2026

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পারেন মোদি, কেন বললেন ফারুক আবদুল্লা

Date:

Share post:

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারতীয় প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা করেছে অংশগ্রহণকারী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। এই পরিস্থিতিতে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা মন্তব্য করলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ এবার থামানো দরকার। এই যুদ্ধের ফলে বিশ্বের মারাত্মক ক্ষতি হচ্ছে। এবং এই যুদ্ধ একমাত্র নরেন্দ্র মোদিই বন্ধ করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ, সিরিজ জয় ভারতের

ফারুক আবদুল্লা বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।’ তার মতে, যুদ্ধ থামাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পারেন একমাত্র মোদিই।
আসলে, আবদুল্লাহ ভারত-পাক আলোচনা অবিলম্বে শুরু করার পক্ষপাতি। শুধু তিনিই নন, কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলই চায় সন্ত্রাস বন্ধ হোক। খুলে দেওয়া হোক দু দেশের দরজা। কিন্তু কেন্দ্রীয় সরকার নারাজ। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগে কাশ্মীরে গিয়ে বলে আসেন, কেন্দ্র কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তানের সঙ্গে নয়। এর জবাবে ফারুক গতকাল বলেন, কাশ্মীরের যুবকদের সঙ্গে তো আমাদের কোনও শত্রুতা নেই। আছে পাকিস্তানের সঙ্গে। আলোচনায় সব মিটে যেতে পারে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...