Friday, June 26, 2026

বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ, সিরিজ জয় ভারতের

Date:

Share post:

বৃষ্টির জন‍্য টাই ভারত-নিউজল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ। এদিন ডাকওয়ার্থ-লুইসে ম‍্যাচে টাই ঘোষণা করা হল। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬০ রান করে নিউজিল্যান্ড। সেই রানের জবাবে ভারত ৯ ওভারে তোলে ৭৫/৪। ম‍্যাচের সেরা মহম্মদ সিরাজ। সিরিজ সেরা সূর্যকুমার যাদব। তৃতীয় ম‍্যাচ টাই হলেও, কিউয়দের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের।

প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। পরের ম্যাচ জেতে ভারত। শেষ ম্যাচ হল টাই। শেষ ম‍্যাচ টাই হলেও সিরিজ জিতে নিল ভারত। অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার প্রথম বড় সিরিজ জয়। এর আগে তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬০ রান করে কিউয়িরা। কিউয়িদের হয়ে ৫৯ রান করে কনওয়ে। ৫৪ রান করেন গ্লেন ফিলিপস। ভারতের হয়ে চারটি করে উইকেট নেয় মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। একটি উইকেট নেন হর্ষল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানে আউট হন ইশান কিষান। ১১ রান করেন ঋষভ পন্থ। ১৩ রান করেন সূর্যকুমার। ৩০ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:২০২৪ টি-২০ বিশ্বকাপে বড় নিয়ম আনল আইসিসি

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...