Friday, June 26, 2026

Malda: মানিকচকে বো*মা বি*স্ফোরণ, বল ভেবে খেলতে গিয়ে জখম দুই শিশু

Date:

Share post:

রাজ্যে ফের বো*মা বি*স্ফোরণের (Bomb blast) ঘটনা। মালদার (Malda) মানিকচক থানার বালুটোলাতে (Balutola) বো*মা বি*স্ফোরণের ঘটনায় দুই শিশু জখম (Child Injury) হয়েছে বলে জানা যাচ্ছে। বল ভেবে খেলতে গিয়ে আচমকাই বি*স্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে মোতায়েন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী (Manikchalk Police Station)।

কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির পর এবার মানিকচকে বি*স্ফোরণ। পুলিশ সূত্রে জানা যায় গ্রামের একটি আম বাগানের মধ্যে বেশ কিছু বো*মা লুকিয়ে রাখা ছিল। বাগানে খেলতে গিয়ে ওই মারাত্মক কাণ্ড ঘটে যায়। স্থানীয়রা বলছেন রোজই ওই আম বাগানে (Mango Garden) পাড়ার শিশুরা খেলাধুলা করে। বো*মাগুলিকে বলের মতো দেখে তারা ভুল করে ওই বো*মাগুলিকে নিয়ে খেলতে গেলে বিকট শব্দে তা ফেটে যায়। সঙ্গে সঙ্গে চমকে উঠেন পাড়ার মানুষজন। তড়িঘড়ি তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুই শিশু গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। কারও মাথায় আঘাত লেগেছে। কারও আবার পায়ে গুরুতর ক্ষত হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এলাকার মানুষের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বো*মা মজুত করা হচ্ছিল। তুঙ্গে রাজনৈতিক তরজা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...