Friday, June 5, 2026

‘দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম, আছি এবং থাকব..’ অতীতকে আঁকড়ে লিখলেন ঐন্দ্রিলার দিদি

Date:

Share post:

২০ দিনের লড়াই করে শেষমেশ হার মেনেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু তাঁর মৃত্যু এখনও মানতে পারেননি পরিবার থেকে শুরু করে আত্মীয়, বন্ধুবান্ধব কেউই। চোখের জলে ঐন্দ্রিলাকে চিরবিদায় জানিয়েছেন তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী।আর ঐন্দ্রিলার সঙ্গে যে ছোট থেকে নিজের সবকিছু ভাগ করে নিয়েছেন , কেমন আছেন সে? তাঁর মনের অবস্থা কেমন?

আরও পড়ুন:চোখের জলে বিদায়, সকলকে ছেড়ে পঞ্চভূতে বিলীন ঐন্দ্রিলা শর্মা

ঠিক ধরেছেন! ঐন্দ্রিলার শর্মার নিজের দিদি। ছোট থেকে বোনের সঙ্গে বেড়ে ওঠা। ছোট্ট বোনকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে তাঁর দিদি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। কিন্তু সব চেষ্টাই বৃথা করে দিয়েছেন ঐন্দ্রিলা। বিদায়বেলায় বোনকে শেষবারের জন্য নিজের হাতে লিপস্টিক, গালে রুজ় লাগিয়ে দেন দিদি ঐশ্বর্য। যে দৃশ্য দেখে অনেকেই ডুকরে কেঁদে উঠেছেন। ঐশ্বর্যের ফেসবুক স্টোরি জুড়ে এখন শুধুই ঐন্দ্রিলা।

সোমবার সকাল থেকেই বোনের সঙ্গে এয়াধিক ছবি পোস্ট করেছেন তিনি। সবেতেই বোনকে ধরে রাখার যেন এক আপ্রাণ চেষ্টা। শৈশবের হাসি-হুল্লোড় মাখা দিনগুলোই নতুন করে আঁকড়ে ধরেছেন ঐশ্বর্য। আর সেই সব স্মৃতির হাত ধরে চলে গিয়েও থেকে গেলেন ঐন্দ্রিলা। ফেসবুকে একটি ছবি দিয়েছেন যেখানে ঐশ্বর্য-ঐন্দ্রিলা দুজনেই খুব ছোট। অথচ বোনের হাত ধরে ক্যামেরার দিকে হাসিমুখে চেয়ে আছেন ঐশ্বর্য। ছবিটির নীচে ঐশ্বর্য লেখেন, ‘আমার ছোট্ট বুনু.. এই ভাবেই সারা জীবন দু’জন দু’জনের হাত ধরে বেঁচে ছিলাম, আছি এবং থাকব..’

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...