Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটের ‘শ্রী ‘ফেরাতে তৎপর পুরসভা

Date:

Share post:

গতকালের প্রশাসনিক বৈঠকে কলকাতার গঙ্গার ঘাটের পরিচ্ছন্নতা নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টাও কাটেনি কাজে নেমে পড়ল কলকাতা পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার তীর বরাবর পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর পুরকর্মীরা। সশরীরে হাজির থেকে কাজের তদারকি করলেন দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং তারক সিং।

সকালেই শুরু হয়ে যায় জঞ্জাল পরিষ্কার করার কাজ। মেরামতির কাজ শুরু হয় ফুটপাথের পেভার ব্লকের। দেখা যায়, অনেক জায়গাতেই গাছের গোড়ায় বাঁধানো অংশে ফাটল ধরেছে। দ্রুত শুরু করা হয় ফাটল বোজানোর কাজ।

বাবুঘাট এবং লাগোয়া এলাকায় প্লাস্টিকের ছাউনি একটা বড় সমস্যা। এই ছাউনির নিচেই চলে হকারি। সামান্য অসাবধনতাই ডেকে আনতে পারে অগ্নিকাণ্ড বা অন্য কোনও দুর্ঘটনা। অবিলম্বে সেইসব ছাউনি খুলে ফেলতে বলা হয়েছে হকারদের। কাজ চলার সময়ই পরিদর্শনে যান দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিং, পুরসভার ডিজি এবং পদস্থ আধিকারিকরা। পুরকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দ্রুত গঙ্গাতীরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এখন যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুরসভার।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...