Tuesday, April 7, 2026

JIFF 2022 : জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন কলকাতায়

Date:

Share post:

ভারতীয় সিনে জগতের অন্যতম বড় অনুষ্ঠান জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Jaipur International Film Festival) সূচনা হল কলকাতার বুকে। শহরের এক বিলাসবহুল হোটেলে এই উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গৌতম ঘোষ (Gautam Ghosh), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta),শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) মতো তারকারা। ৬ থেকে ১০ জানুয়ারি ২০২৩ এ অনুষ্ঠিত হতে চলেছে জেআইএফএফ ২০২৩।

ভারতীয় সিনেমার সবচেয়ে বড় প্রচার এবার কলকাতায়। ইতিপূর্বে জেআইএফএফ-এর টর্চ ক্যাম্পেন গুয়াহাটিতে হয়েছে। এরপর বিভিন্ন শহরে প্রচার অভিযান শুরু হবে বলে জানা গেছে। আগামী ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল -এ (JIFF) ভারতীয় প্যানোরমার বিভিন্ন ভারতীয় ভাষার ১২ টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে। দেশের সিনেমার ইতিহাসে এই প্রথম এহেন কর্মকাণ্ড ঘটতে চলেছে। এই ১২টি ভারতীয় পূর্ণ দৈর্ঘ্যের নির্বাচিত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জীব হাজারিকা (Sanjeev Hazarika)পরিচালিত এবং রিনিকি ভুয়ান শর্মা প্রযোজিত অসমীয়া ছবি ‘বকুল ফুলের ডোরে’, শেনু রামাসামির তামিল ছবি ‘মামনি থান (দ্য গ্রেট ম্যান)’ ,চিদাম্বরা পালানিপ্পান এর মালায়ালাম ছবি ‘দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি ইনডিনড’ (The One and the Many Indined),সৌমজিৎ মজুমদারের ছবি ‘হোমকামিং'(homecoming) থাকবে বলে জানা গেছে। এই মশাল ক্যাম্পেনে অংশগ্রহণ করেন পরিচালক গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ সিনে ব্যক্তিত্বরা।

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...