Wednesday, June 24, 2026

বিশ্বকাপে প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন নেইমারদের

Date:

Share post:

২৫ নভেম্বর বিশ্বকাপের অভিযান শুরু করতে চলছে ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া। তার আগে জোর প্রস্তুতিতে তিতের দল। তবে প্রস্তুতির মধ‍্যে অনুশীলনে হাল্কা মেজাজে নেইমার, গ‍্যাব্রিয়েল জেসুস, ক‍্যাসেমিরোরা। বিশ্বকাপে গোলের পর  সেলিব্রেশনের জন‍্য নাচ অনুশীলন করে এসেছে সেলেকাওরা। তেমনই ইঙ্গিত পাওয়া গেল রাফিনহোর কথায়। বললেন প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা।

এই নিয়ে অনুশীলনের মাঝে রাফিনহো বলেন,” সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।”

এদিকে নেই নেই করে কুড়িটা বছর! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতগুলো বছর ধরেই বিশ্বকাপ ট্রফিটা অধরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, সাম্বা ফুটবল কি তাহলে নিজেদের সোনালি দিন হারিয়ে ফেলেছে? হেক্সা চাই চাই হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ)। এই দাবির প্রবল চাপ নিয়েই এবারের বিশ্বকাপে পা রেখেছে সেলেকাওরা।

ব্রাজিলের বিশ্বকাপ পরিসংখ্যানটা বেশ অদ্ভুত। ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত চারটি বিশ্বকাপের তিনটেই চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। মাঝে একটা লম্বা বিরতি। এরপর আবার ১৯৯৪ থেকে ২০০২—টানা তিনটে বিশ্বকাপের ফাইনাল খেলে দু’বার চ্যাম্পিয়ন। অথচ এই ব্রাজিলই শেষ চারটে বিশ্বকাপের একটিতেও ফাইনালে উঠতে পারেনি! প্রতিবারই নকআউট পর্বের ম্যাচে কোনও না কোনও ইউরোপিয়ান দলের কাছে হার মানতে হয়েছে সাম্বা ফুটবলকে। এবার অবশ্য অনেকটাই আটঘাঁট বেঁধে এসেছেন তিতে। নেইমারদের কোচ বলেন, “জানি দেশের প্রত্যেকটি মানুষের চোখ এখন কাতারে। সবাই চাইছে আমরা কাপটা নিয়ে দেশে ফিরি। এই আবেগকে আমরা সম্মান করি। তবে এই মুহূর্তে গোটা দলের ফোকাস শুধুই বিশ্বকাপে। গোটা দেশের মতো আমরাও হেক্সার স্বপ্ন দেখছি। কিন্তু লক্ষ্যে সফল হওয়ার জন্য যে জিনিসটা সবথেকে বেশি জরুরি, সেটা হল মনঃসংযোগ।’’

তিতে আরও বলেন, ‘‘আমি ফুটবলারদের বলেছি, মাঠে নেমে খেলা উপভোগ করো। নিজেদের সেরাটা নিংড়ে দাও। পাশাপাশি পরিকল্পিত ফুটবল খেলতে হবে। আমাদের দলটা প্রতিভায় ঠাসা। তবে মাঠে নেমে নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে হবে। তবেই সাফল্য ধরা দেবে।’’

আরও পড়ুন:সৌদি আরবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন মেসি, টপকে গেলেন মারাদোনা এবং বাতিস্তুতাকে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...