Saturday, April 4, 2026

বাংলাতেই অনুব্রতকে জেরা করুক ED: দিল্লি হাই কোর্টে আর্জি সিব্বলের, পরবর্তী শুনানি শুক্রবার

Date:

Share post:

গরু পাচার মামলায় অধিকাংশ অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে। ফলে বাংলাতেই ধৃত বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED-র আবেদনের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) এই আবেদন জানালেন তাঁর আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। এদিকে এই শুনানির প্রেক্ষিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মামলার শুনানি স্থগিত।

মঙ্গলবার, দিল্লি হাই কোর্টে ইডির আবেদনের বিরোধিতা করে সিব্বল বলেন, গরুপাচার মামলার অধিকাংশ অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে। ফলে সে রাজ্যেই অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরা করুক ইডি। এই যুক্তির বিরোধিতা করে ইডি। অনুব্রতের দেহরক্ষী এই মামলায় ধৃত সায়গল হোসেনের উদাহরণ টেনে ইডির তরফে বলা হয়, সায়গলকেও দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। দুপক্ষের শুনানির পর মামলার পরবর্তী শুনানি শুক্রবার বলে জানিয়েছে দিল্লি হাই কোর্ট।

গরুপাচার মামলায় গত বৃহস্পতিবার অনুব্রতকে আসানসোলের সংশোধনাগারে প্রায় ৫ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি। গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর নামে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করার আবেদন করেন ইডির আইনজীবীরা। সেই আবেদন গ্রহণ করেও কোনও নির্দেশ দেননি বিচারক। হাই কোর্টে শুক্রবার শুনানির পরে রাউস অ্যাভিনিউ আদালতে শনিবার অর্থাৎ ২৬ তারিখ মামলার শুনানির সম্ভাবনা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...