Tuesday, June 23, 2026

তেলেঙ্গানার শ্রমমন্ত্রীর বাড়িতে আয়কর হানা! বিজেপিকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী কেসিআর

Date:

Share post:

তেলঙ্গানার (Telengana) শ্রমমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (TRS) নেতা মাল্লা রেড্ডির (Malla Reddy) বাড়িতে হানা দিল আয়কর দফতর (Income Tax Department)। মঙ্গলবার সাতসকালে আয়কর দফতরের প্রায় ১৭০ জন আধিকারিক শ্রমমন্ত্রীর (Labor inister) বাসভবনে তল্লাশি অভিযান শুরু করেন। তবে শুধু মাল্লা রেড্ডির বাড়িই নয়, তাঁর ছেলে মহেন্দ্র রেড্ডি (Mahendra Reddy), জামাই মাররি রাজশেখর রেড্ডির (Rajsekhar Reddy) কলেজেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। তবে এদিনের ঘটনায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসাকেই কাঠগড়ায় তুলেছে টিআরএস শীর্ষ নেতৃত্ব। টিআরএস-এর অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি (BJP) এমন কুৎসিত রাজনীতি (Dirty Poitics) শুরু করেছে। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না।

মঙ্গলবার সকালে আয়কর দফতরের অন্তত ৫০টি দল একসঙ্গে তল্লাশি অভিযানের কাজ শুরু করে। ১৫০ থেকে ১৭০ জন আয়কর আধিকারিক বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তা সরেজমিনে মিলিয়ে দেখতেই মঙ্গলবার সাতসকালে ময়দানে নেমে পড়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। গোটা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও তেলঙ্গানা জুড়ে মাল্লা রেড্ডি গোষ্ঠীর একাধিক মেডিক্যাল কলেজ (Medical College), ডেন্টাল কলেজ এবং হাসপাতালে (Dental college and Hospital) জারি রয়েছে তল্লাশি। পাশাপাশি তল্লাশি চলছে একটি অভিজাত ইঞ্জিনিয়ারিং কলেজেও (Engineering College)।

এদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) বিজেপির দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ ভোটের লড়াইয়ে পেরে উঠবেনা বুঝেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অকারণে হেনস্থা করছে। তবে এসব করে কিছুই লাভ হবে না।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...