Friday, April 3, 2026

কাতার বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপি নেতার, কিন্তু কেন?

Date:

Share post:

এবার বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। বিশ্বকাপ ফুটবলের আসরে উপস্থিত থাকার জন্য ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার। বিশ্বকাপের সময় একাধিক ধর্মীয় ভাষণ দেবেন জাকির। এই ইসলামি ধর্ম প্রচারককে আমন্ত্রণ জানানো নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনার জেরে বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন গোয়ার বিজেপি নেতা স্যাভিও রড্রিগেজ। যদিও কাতার ভারতের বন্ধু দেশ হিসেবেই পরিচিত।

জাকিরকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে রড্রিগেজ বলেন, গোটা বিশ্বের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখেন। অনেকেই বিশ্বকাপ দেখতে আয়োজক দেশে যান। ফুটবলের এই মহান আসরে জাকিরের মতো একজনকে আমন্ত্রণ জানানো হল। যখন গোটা বিশ্ব কট্টরপন্থী সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে সে সময় জাকিরের মতো কট্টরপন্থীদের আমন্ত্রণ জানানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি ভারতীয়দের এবং গোটা বিশ্বজুড়ে যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তাঁদের সকলকেই বিশ্বকাপ বয়কট করার আহ্বান জানাচ্ছি।

জাকিরকে আক্রমণ করে বিজেপি নেতা আরও বলেন, ভারতীয় আইনে জাকির নায়েক একজন অপরাধী। উসকানিমূলক বক্তব্য রেখে হিংসা ছড়ানো এবং অর্থ তছরুপের মতো মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে নিজেই একজন জঙ্গি। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে সমর্থন করেছিল জাকির নায়েক। উল্লেখ্য, ২০১৬ সালে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিল ভারত সরকার। বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতা, ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল জাকিরের বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে ভারত থেকে মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিল এই ইসলামি ধর্ম প্রচারক। চলতি বছর মার্চে জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- জল্পনার অবসান, ম‍্যানইউর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ রোনাল্ডোর

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...