Thursday, March 26, 2026

মমতা-গোপালকৃষ্ণের উপস্থিতিতে রাজ্যপাল পদে শপথ আনন্দ বোসের

Date:

Share post:

রাজভবনে বঙ্গের নয়া রাজ্যপালের পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি।

আরও পড়ুন: লা গণেশনকে সরিয়ে এবার বাংলার রাজ্যপাল হতে চলেছেন মোদি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস

সিভি আনন্দ বোসের শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়্যারম্যান বিমান বসু ছাড়াও আরও অনেকে। যদিও আমন্ত্রণ পেয়েও গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সপরিবার আনন্দ বোস কলকাতায় পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্পমন্ত্রী শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। আনন্দ বোস নিজেই ২৩ নভেম্বর শপথ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত শুক্রবার, ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দ বোসকে ফোন করেন, তখনই বিষয়টি চূড়ান্ত হয়।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...