Friday, June 26, 2026

বিশ্বকাপের মধ্যেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন রোনাল্ডোর! কী বললেন CR7

Date:

Share post:

শেষপর্যন্ত আশঙ্কাটাই সত্যি হল। মরশুমের মাঝপথেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের মাঝেই চুক্তিটা শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। চুক্তি বাতিলের বিষয়টি দুই পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষ বলছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে এই চুক্তি।

বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যান ইউয়ের কোচ ও কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে CR7 বলেছিলেন, কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনও সম্মান নেই, কারণ টেন হাগও তাঁকে কোনও সম্মান দেখান না। বিস্ফোরক সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেছিলেন পর্তুগিজ তারকা। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই চুক্তি বাতিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

দলের তারকা ফুটবলার রোনাল্ডের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে এক বিবৃতিতে ম্যান ইউয়ের পক্ষ থেকে বলা হয়, “দুটি মেয়াদে অসামান্য অবদানের জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।” একইসঙ্গে তাঁরা রোনাল্ডো এবং তাঁর পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিবৃতিতে আরও লিখেছে, “দলের বাকিরা টেন হাগের অধীনে দলের উন্নতিতে মনোযোগ দেবে এবং একসঙ্গে কাজ করে মাঠে সাফল্যের জন্য লড়বে।”

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রোনাল্ডো তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ” ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আগেই চুক্তি শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, “আমি ক্লাব এবং তাদের সমর্থকদের ভালোবাসি। সেটা কখনও বদলাবে না। যাইহোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। আমি মরশুমের বাকি সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।”

উল্লেখ্য, এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম চুক্তির মেয়াদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন রোনাল্ডো। সে সময় ক্লাবের হয়ে দলীয় ও ব্যক্তিগভাবে দারুণ সাফল্য পেয়েছিলেন তিনি। তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব ছাড়াও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন পর্তুগিজ তারকা। তবে গত মরশুমে দ্বিতীয় মেয়াদে ম্যান ইউতে ফেরাটা সুখকর তো হলোই না বরং শেষটা হলো তিক্ততাতেই।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...