Saturday, March 14, 2026

উপাচার্যের পদত্যাগের দাবি ,পড়ুয়া বিক্ষোভে উত্তেজনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

উপাচার্যের পদত্যাগের (resignation of Vice Chancellor) দাবিতে বিশ্বভারতীতে (Viswabharati University) ধুন্ধুমার। র*ক্তাক্ত পড়ুয়া থেকে নিরাপত্তারক্ষী। উপাচার্যের অফিস ঘেরাও করে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। কর্মীরা অফিসে প্রবেশ করার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই নিরাপত্তারক্ষী এবং পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswabharati University) ক্যাম্পাসে।

এই প্রথম নয়, এর আগেও পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। শিক্ষার সঠিক পরিবেশ নেই বিদ্যালয়ের প্রাঙ্গণে, ঠিক এই অভিযোগ তুলে বিক্ষোভ – ধস্তাধস্তি। পড়ুয়ারা বলছেন এর আগে উপাচার্য তাঁদের আন্দোলনের পর আলোচনায় বসতে রাজি হলেও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটাই পালন করা হয়নি। তাই এবার মুখের কথা নয় বরং লিখিত আশ্বাস চান পড়ুয়ারা।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...