Friday, April 3, 2026

চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধেই প্রথম ম্যাচ জাপানের

Date:

Share post:

বিশ্বকাপের (FIFA World Cup 2022) বিশ্বযুদ্ধ মরুদেশে। মঙ্গলবার আর্জেন্টিনা সৌদি আরবের কাছে পরাজিত হওয়ায় মন খারাপ ফুটবল প্রেমীদের (Football lovers)। অনেকেই বলছেন এই বিশ্বকাপ অঘটনের। এই আবহেই বুধবারের প্রথম ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে। বুধবারের সন্ধ্যায় কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) জাপানের (JAPAN) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে জার্মানি (GERMANY)। বিশ্বকাপের মঞ্চে প্রথম মুখোমুখি হতে চলেছে জার্মানি-জাপান (Germany v/s Japan)।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ খেতাব জিতেছিল জার্মানি। যদিও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল তারা। এ বারও দলে বেশ কিছু চোট আঘাত সমস্যায় পড়েছে জার্মানি। গত ৬৪ বছরের নিরিখে কনিষ্ঠতম হিসেবে জার্মানির হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন মুসিয়ালা। তাঁকে প্রথম একাদশেই রেখেছেন জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক। মুসিয়ালার বয়স ১৯ বছর ২৭০ দিন। ১৯৫৮ সালে কার্ল-হেইঞ্জ শেলিঙ্গার ১৯ বছর ৭২ দিন বয়সে বিশ্বকাপ খেলেছিলেন। জার্মানির হয়ে মুসিয়ালার নজির বটে। অন্যদিকে জাপানের গতি কি সমস্যায় ফেলবে জার্মান তারকাদের? নজর থাকছে সেই দিকেও। জার্মানি-জাপান ফুটবলারদের নিয়ে গ্যালারিতে উন্মাদনা চোখে পড়ার মতো । জাপানের বিরুদ্ধে জার্মানদের প্রথম একাদশে থাকছেন ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্টোনিও রুডিগার, ডেভিড রম, জোশুয়া কিমিচ, কাই হাভার্ৎজ, সার্জ ন্যাব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান, নিকো শ্লটেরব্যাক। জাপানের প্রথম একাদশে থাকছেন শুইচি গোন্ডা, কৌ ইতাকুরা, য়ুতো নাগাতোমো, ওয়াতারু এন্ডো, তাকেফুসা কুবো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, আয়ো তানাকা, হিরোকি সাকাই, মায়া য়োশিদা, দাইজেন মায়েদা।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...