Wednesday, April 8, 2026

CM on Dengue : শীত পড়লেই ডেঙ্গি কমবে, বিধানসভায় বললেন মমতা

Date:

Share post:

ডেঙ্গি (Dengue)নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজ্য সরকারের (Government of West bengal)তরফ থেকে একাধিক জরুরি পদক্ষেপ করা হয়েছে। এবার ডেঙ্গি নিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিধানসভায় মমতা বলেন, গত দু’বছর করোনার কারণে ডেঙ্গি (Dengue)কম ছিল। এ বছর ডেঙ্গি বেড়েছে। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। মুখ্যমন্ত্রী জানান মূলত, কলকাতা (Kolkata),হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ডেঙ্গির প্রভাব বেশি। পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতর (Department of Public Works and Urban Development)হাতে হাত মিলিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে ডেঙ্গি মোকাবিলার কাজ করছে।

বিধানসভায় (Assembly) শীতকালীন অধিবেশন (Winter Session) চলছে। সেখানে বারবার হাওয়া গরম করার চেষ্টা করছে বিজেপিসহ বিরোধীরা। রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করছে বলে বারবার অভিযোগ করছে তাঁরা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। মুখ্যমন্ত্রী জানান এ রাজ্যে ডেঙ্গিতে এ বছর মৃত্যু হয়েছে মোট ১১ জনের। তার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। আগামী এক মাস সরকার ডেঙ্গি দমনে কোনও শিথিলতা দেখাবে না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন বিধায়কদের সতর্ক থাকতে হবে। তবে শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে বলে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...