Friday, April 3, 2026

Entertainment: প্রিয়াঙ্কা – নিকের বাড়িতে হাজির টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত

Date:

Share post:

টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)কখন কোথায় আছেন সেটা টালিগঞ্জের (Tollygung) প্রযোজক পরিচালকদেরও অজানা। তবে তাঁর স্যোশাল মিডিয়া (Social Media) পেজে চোখ রাখলে জানতে পারা যায় যে তিনি সম্প্রতি লস অ্যাঞ্জেলসে ( Los Angeles)প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) বাড়ি থেকে ঘুরে এলেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় মধু চোপড়া (Madhu Chopra) ও জোনাস পরিবারের প্রত্যেকের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী বলেন, রাতেই ফ্লাইট থাকায় তিনি বেশ কিছুটা সময় কাটাতে পেরেছেন প্রিয়াঙ্কার বাড়িতে। তাঁদের বাড়িটি অসাধারণ।

প্রিয়াঙ্কা চোপড়া আর ঋতুপর্ণা সেনগুপ্ত, এই দুটো নামের মধ্যে যোগাযোগের বিষয়টা নিয়ে যদি ভাবতে হয় তাহলে আপনাকে ‘পার্পল পেবল পিকচারস’-এর (Purple Pebble Pictures) পেজে ঢুঁ মারতে হবে। কারণ ‘পার্পল পেবল পিকচারস’ আসলে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা আর এই ব্যানারেই কাজ করতে চলেছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুগামীদের সে কথাই জানিয়েছেন টলিউড ডিভা (tollywood Diva)। লস অ্যাঞ্জেলসে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার আমন্ত্রণে তাঁদের বাড়ি যান টলিউড অভিনেত্রী, সঙ্গে ছিলেন ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। ঋতুপর্ণা জানিয়েছেন, চোপড়া পরিবারের আতিথেয়তায় তিনি মুগ্ধ। নিকের (Nick Jonas)সঙ্গে দেখা কথা হলেও ছিলেন না প্রিয়াঙ্কা। একটি ব্র্যান্ডের প্রোমোশনের জন্য প্রিয়াঙ্কা এই দেশে আর তখনই বিদেশে তাঁর বাড়িতে ঋতুপর্ণা। বাস্তবে না হলেও এবার কি পর্দায় দুজনে একসঙ্গে? উত্তর দেবে সময়।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...