Friday, June 26, 2026

এন্টালিতে খু*নের ঘটনায় বিহার থেকে গ্রেফতার ২

Date:

Share post:

এন্টালিতে অঞ্জলি কুমারীকে খুনের ঘটনায় বিহার থেকে দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রেম রায় এবং মুন্না রায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁদের বিহারের তর্জনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:মুখরোতে গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃ*ত্যু, শোকপ্রকাশ অভিষেকের

জানা গিয়েছে, মঙ্গলবার এন্টালির একটি পরিত্যক্ত বাড়ি থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হয় অঞ্জলির দেহ। বিহারের বাসিন্দা অঞ্জলি সোমবারই চিত্তরঞ্জন কুমার নামে এক যুবকের সঙ্গে কলকাতায় আসেন। এই যুবকই পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন। চিত্তরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁর বাড়ি বিহারের মোতিহারিতে। অঞ্জলির বাড়ি মধুবনীতে। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে এন্টালি থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। প্রাথমিক তদন্তে অঞ্জলির সম্পর্কজনিত জটিলতার বিষয়টি উঠে আসে।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই চিত্তরঞ্জনের দাদা মারা গিয়েছিলেন। এর পর বিধবা বৌদির সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। চিত্তরঞ্জন যখন অঞ্জলিকে নিয়ে কলকাতায় আসেন, তার আগে বা পরে বিহার থেকে চলে এসেছিলেন তাঁর হবু শ্বশুরও। এই ঘটনায় মোট ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। তাঁদেরই দু’জন গ্রেফতার।

চিত্তরঞ্জনের সঙ্গে কলকাতায় এসেছিলেন অঞ্জলি। এই দু’জনের সম্পর্ক কী, এই সম্পর্ক নিয়ে ভাবী শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিবাদ চলছিল কি না, তা-ও খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...