Thursday, April 2, 2026

জট খুললো লটারি রহস্যের, নানুরের নুরের কাছ থেকেই অনুব্রতের হাতে যায় টিকিট

Date:

Share post:

অনুব্রতর (Anubrata Mondal) লটারি রহস্যে (Lottery Mystery) চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। বলা যায়, কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) তদন্তে জট খুললো বহু চর্চিত লটারি কাণ্ড। অনুব্রত নন, লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন নানুরের শেখ নুর আলি। পরে তাঁর কাছ থেকে ঘুরপথে সেই টিকিট কিনে নেওয়া হয়। মোট ৮৩ লাখ টাকায় ওই টিকিট কিনে নেওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। যিনি লটারির টিকিটটি কিনেছিলেন সেই নুর আলি (Noor Ali) ও যিনি বিক্রি করেছিলেন সেই বাপি গাঙ্গুলিকে (Bapi Ganguly) মুখোমুখি বসিয়ে জেরা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

নুর আলির বাবা শেখ কটাই জানিয়েছেন, নুর ১ কোটি টাকার লটারি জিতেছিল। কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ কিছু লোকজন সেই টিকিট তাদেরকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নুরের উপর। বোলপুরের গাঙ্গুলি লটারির মালিকও সেই টিকিট ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। ভয়ে বেশকিছুদিন ঘর ছাড়াও ছিলেন নুর আলি। শেষপর্যন্ত লটারি দোকানের মালিক বাপি গাঙ্গুলি ওই টিকিট নুরের কাছ থেকে ৮৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়ে নেয়। পরে সেই টিকিট কার হাতে গিয়েছে, সেটা তার জানা নেই।

সিবিআই সূত্রে খবর, নুর আলি ও গাঙ্গুলি লটারির মালিক বাপিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার সময় বাপি গাঙ্গুলি বলেন, ৮৩ লাখ টাকা দিয়ে ওই টিকিটের লেনদেন করা হয়েছিল। বোলপুরের রাহুল লটারি থেকে ওই টিকিটি প্রথমে কেনা হয়েছিল। সেটি কিনেছিল লাকি লটারি নামে একটি দোকান। সেখান থেকে খুচরো বিক্রেতা মুন্না শেখ সেই টিকিট কেনে। মুন্নার কাছ থেকে সেই লটারি কেনে নুর আলি। এবার সেই টিকিটে ১ কোটি টাকা জেতার পর থেকেই সমস্যার শুরু।

অভিযোগ, ওই টিকিট দিয়ে দেওয়ার জন্য নুরের উপরে চাপ সৃষ্টি করা হয়। স্থানীয় বাহিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন ও অনুব্রত ঘনিষ্ট কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাপি গাঙ্গুলিকে নিয়ে যায় লটারি টিকিটটি মেলানোর জন্য। পরবর্তীতে নুর আলিকে ৮৩ লাখ টাকা দিয়ে সেই টিকিট কিনে নেওয়া হয়। এরপর অনুব্রত মণ্ডল সেই টিকিটটি ভাঙিয়েছিলেন। এক কোটি টাকা পাওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। নুর আলির বাবার দাবি, তাঁকে ৭ লাখ টাকা দিয়েছিল তাঁর ছেলে।

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে না।...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...