Saturday, April 4, 2026

গায়ের জোরের কাছে মাথা নত করবে না: দুয়ারে সরকার নিয়ে স্পষ্ট অবস্থান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে তাঁর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বলেন, ‘‘মানুষের স্বার্থে দুয়ারে রেশন চলবে। কার ও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না। তার জন্য যত দূর যাওয়ার যাব।’’

বিধানসভায় (Assembly) বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, এখন থেকে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। শুরু হয় দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আপত্তি তোলে রেশন ডিলারদের একটি সংগঠন। সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় তারা। এদিকে, ২৮ সেপ্টেম্বর একটি মামলার প্রেক্ষিতে দুয়ারে রেশন প্রকল্পকে ‘বেআইনি’ এবং ‘অবৈধ’ বলে মন্তব্য করে যে রায় দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্ট বলে, দুয়ারে রেশন প্রকল্প ২০১৩ সালে প্রণীত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য।

এদিন বিধানসভায় মমতা বলেন, ‘‘রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হয়েছে। আমি জেনেছি, সবাই দুয়ারে রেশন নিয়ে আপত্তি করেননি। আমি এঁদের সঙ্গে বৈঠকও করেছি। কিন্তু সমাজে ৯৯ শতাংশ ভাল লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে।’’ তবে, দুয়ারের রেশন প্রকল্প বাংলায় চালু রাখতে তিনি যে লড়াই চালিয়ে যাবেন সে কথা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...