Saturday, April 4, 2026

আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ, তরুণদের প্রতি আস্থা ধাওয়ানের

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ। এই ম‍্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। রোহিত শর্মা-বিরাট কোহলিরা বিশ্রামে। একঝাঁক তরুণকে নিয়ে নামবেন গব্বর। ম‍্যাচের আগে জানিয়ে দিলেন তরুণ ক্রিকেটারদের নিয়ে কিউয়িদের বিরুদ্ধে বাজিমাত করবে টিম ইন্ডিয়া।

এদিন ধাওয়ান বলেন,” এটা একটা ভাল দিক যে, এত তরুণ ক্রিকেটার দলে রয়েছে। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিস্কার ভাবে কথা বলা। কেন বসানো হল তা জানিয়ে দেওয়া। ক্রিকেটারদের খারাপ লাগতে পারে। ভেঙে পড়তে পারে তারা। এটাই স্বাভাবিক। কিন্তু তাকে জানতে হবে যে দলের ভালর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এরপাশাপাশি ধাওয়ান আরও বলেন,” প্রতিটা ক্রিকেটার নিজের মতো করে ঠিক করে যে সে কোন ধরনের ক্রিকেটে খেলবে। আমার কাছে এটা সৌভাগ্যের যে, আমাকে দেশের হয়ে এক ধরনের ক্রিকেটই খেলতে হয়। আমি তরতাজা হয়ে মাঠে নামতে পারি। আগে তিন ধরনের ক্রিকেট খেলার সময় সেটা হত না।”

আরও পড়ুন:ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড, গোল করেও উচ্ছাস নেই এম্বেলোর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...