Friday, June 26, 2026

Gujrat Election : বিজেপির ভোট প্রচারে বিদেশী! নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

সামনে গুজরাটের নির্বাচন (Gujrat Election) এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার (election campaign)পর্ব। নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যে এবার বিদেশী নাগরিকদের (Foreign nationals) এনে প্রচার করার অভিযোগে কাঠগড়ায় খোদ ভারতীয় জনতা পার্টি ! যে ভারতীয় জনতা পার্টি (BJP) বারবার হিন্দুত্বের দাবি করে দেশীয় সংস্কৃতির কথা বলে, সেই পার্টির নির্বাচনী প্রচারে বিদেশি নাগরিকদের আনাটা ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। ঘটনা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস (TMC) । দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) গুজরাটে বিজেপির পক্ষে প্রচার করতে যে ‘বিদেশি নাগরিকদের’ দেখা গেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপির রাজ্য ইউনিটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে বিদেশীরা নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করছেন আর সেই ভিডিওকে গুজরাটের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে তৃণমূল। তাতে বিস্তারিত অভিযোগ জানান হয়েছে। সাকেত গোখলে নির্বাচনী সংস্থার কাছে তাঁর অভিযোগে লিখেছেন, ‘এটি ভারতীয় নির্বাচনে গুরুতর বিদেশী হস্তক্ষেপের সমতুল্য এবং জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১, সেইসঙ্গে ভারতের ভিসা আইনের সম্পূর্ণ লঙ্ঘন’। গুজরাট বিজেপির শেয়ার করা একটি ভিডিওতে, বিদেশী বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তিকে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের প্রশংসা করতে দেখা যায়। পাশাপাশি ভিডিওতে দেখা গেছে গুজরাটের মানুষেরা কিভাবে ভোট দেবেন সেই বিষয়েও তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিদেশিদের পরিচয় (Identity) এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...