Monday, May 18, 2026

ঘুম ভাঙল অমিতের! দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে হাঁটছে বিজেপি?

Date:

Share post:

দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Rules) কার্যকর করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর শাহের এমন ঘোষণার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অমিত শাহ বলেন, বিজেপি নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) প্রতিশ্রুতি দিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। আর এখনই সেই প্রতিশ্রুতি পূরণের সঠিক সময় এসেছে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৫০ সালের পর থেকেই প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। এতে সায় ছিল জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি গোপালাচারীর। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তাঁরা চেয়েছিলেন যে দেশে সবার জন্য যাতে সমান আইন হয়।

পাশাপাশি এদিন অমিত শাহ জানান, তুষ্টিকরণের রাজনীতির (Politics of Appeasement) কারণে কংগ্রেস ১৯৬৮ সালের পর থেকে অভিন্ন দেওয়ানি বিধিকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল। তবে জাতীয় স্তরে না হলেও ইতিমধ্যেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করবই।

বিধানসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে সারা গুজরাট চষে বেড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত দুই দশকের নিজেদের রেকর্ড ভেঙ্গেই এবার গুজরাটে বিপুল জয়লাভ করবে বিজেপি বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী প্রচারের ফাঁকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিবেদনে অভিন্ন দিওয়ানি বিধি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন শাহ।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...