Saturday, April 4, 2026

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে তাড়াহুড়ো কেন ? কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

প্রধান নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। সুপ্রিম কোর্ট আগেই অরুণ গোয়েলের নিয়োগের সমস্ত নথি কেন্দ্রের কাছে চেয়ে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলকে নিয়োগের বিষয়ে কেন্দ্র খুব তা ড়াহুড়ো করেছিল। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানতে চান, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে এত তাড়াহুড়ো কেন্দ্র কেন করে?

অরুণ গোয়েলের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টের সংবিধানিক বেঞ্চে শুনানি চলছে। শুনানির সময় বার বার সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। আগের দিন অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্ট প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলকে নিয়োগের সম্পূর্ণ নথি দেখতে চান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে সম্পূর্ণ নথি পেশ করা হয়। সেই নথি পর্যবেক্ষণ করার পর সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, প্রধান নির্বাচন নিয়োগে কেন্দ্র এত তাড়াহুড়ো করল কেন?

পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জিজ্ঞাসা করেছে, “কেন অতি দ্রুত নির্বাচন কমিশনার নিয়োগ? চব্বিশ ঘণ্টার মধ্যে নিয়োগের পুরো প্রক্রিয়া কীভাবে শেষ হল? কিসের ভিত্তিতে আইনমন্ত্রী চারটি নাম বাছাই করলেন?” এসব প্রশ্নে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নির্ধারিত নিয়মেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সরকারের জবাবে আদালত সন্তুষ্ট হয়নি।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের নিয়োগের ফাইল বেঞ্চে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল (এজি) আর ভেঙ্কটরামানি বিচারকদের কাছে ফাইলগুলি হস্তান্তর করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টের সংবিধানিক বেঞ্চকে গোটা প্রক্রিয়াটি যাচাই করার অনুরোধ করেন। যদিও আদালত অ্যাটর্নি জেনারেলের কথায় বিশেষ গুরুত্ব দেয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, মানুষকে বোকা বানানোর জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি রাখা হয়েছে। যেভাবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেন।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...