Sunday, June 28, 2026

নজরে পঞ্চায়েত ভোট, আজ বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের আগে দলের সংগঠনকে ঢেলে সাজাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। এবার তাঁর নজর বীরভূমে।

আরও পড়ুন:মুখরোতে গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃ*ত্যু, শোকপ্রকাশ অভিষেকের

জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকায় বীরভূম নিয়ে নতুন চিন্তাভাবনা করতে হচ্ছে ঘাসফুল শিবিরকে। ফলে পঞ্চায়েতের আগে বীরভূমের ভোট কৌশল ঠিক করতে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক। অনুব্রতের শূন্যস্থান পূরণে তিনি কী মাস্টারস্ট্রোক দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর তিনটে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠকে বীরভূম জেলার সাংসদ, বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত থাকবেন। তাঁদের কী বার্তা দেন সেটাও দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...