Friday, June 26, 2026

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ব্রাজিলের, সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেকাওরা

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ব্রাজিল। এদিন সার্বিয়াকে ২-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিসন।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সেলেকাওরা। একের পর এক আক্রমনে ঝাপায় তিতের দল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। এদিন প্রথম একাদশে রিচার্লিসন, ভিনিসিয়াস, রাফিনহাকে রেখে দল সাজান কোচ তিতে। আর সঙ্গে ছিলেন নেইমার। আর এতেই বোঝা যাচ্ছিল আক্রমণে ঝড় তুলবে ব্রাজিল। আর প্রত্যাশামতোই শুরু থেকে আক্রমণের ঝড় তোলে পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়নরা। ম‍্যাচের ৩৭ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন রাফিনহা। গোলরক্ষককে একা সামনে পেয়ে গোল করতে ব‍্যর্থ হন তিনি। প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তিতের দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে সেলেকাওরা। শুরুতেই সুযোগ চলে আসে ব্রাজিলের সামনে। সেই রাফিনহা। গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব‍্যর্থ হন তিনি। এরপর একের পর এক আক্রমণে ঝাপায় সেলেকাওরা। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে প্রথম গোল পায় তিতের দল। ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন রিচার্লিসন। বক্সের মধ্যে নেইমার এগিয়ে গিয়ে শট নেওয়ার চেষ্টা করেন। বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান গোলরক্ষক। ফিরতি বল গোলে ঠেলে দেন রিচার্লিসন। এরপর ৭৩ মিনিটে ফের গোল পায় ব্রাজিল। সেই রিচার্লিসন। দরন্ত সাইডভলিতে গোল করেন তিনি। বাঁ দিক থেকে এগিয়ে গিয়ে আউটস্টেপে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। বাঁ পা দিয়ে চমৎকার ভঙ্গিতে বল রিসিভ করেন রিচার্লিসন। চকিতে ঘুরে গিয়ে দুর্দান্ত সাইডভলিতে বল জালে জড়ান তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় তিতের দল। যার ফলে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতল পাঁচবারের বিশ্বচ‍্যাম্পিয়নরা। তবে সেলেকাওদের আনন্দের মধ‍্যেও একটা চিন্তা থাকছে। এদিন চোট পেয়ে বসে পড়েন নেইমার। ব্রাজিলের পরবর্তী ম‍্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড। ২৮ তারিখ মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন:জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন সিআরসেভেন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...