Saturday, June 13, 2026

আমেরিকাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত করতে মরিয়া ইংল‍্যান্ড

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ইংল‍্যান্ড। প্রতিপক্ষ ইউএসএ। ইরানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। শুক্রবার আল বায়েত স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে নামছে গ্যারেথ সাউথগেটের দল। এই ম্যাচ জিতলেই প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলবে থ্রি লায়ন্স। স্বস্তি ফিরেছে ইংল্যান্ড শিবিরে। আমেরিকা ম্যাচের আগে দলের অধিনায়ক হ্যারি কেন গোড়ালির চোট সারিয়ে ফিট। জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড কোচ। তবে গোড়ালিতে স্ট্র্যাপ জড়িয়েই অনুশীলন করেন হ্যারি। ইংল্যান্ড কোচ সাউথগেট শুক্রবারের ম্যাচে দলের প্রধান স্ট্রাইকারকে খেলানোর ব্যাপারে শুরু থেকেই আশাবাদী ছিলেন। কারণ, স্ক্যান রিপোর্টে চোট গুরুতর ছিল না। কিন্তু সম্পূর্ণ ফিট না থাকলে অধিনায়ককে শুরু থেকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না ইংল্যান্ড কোচ।  শিবিরের খবর, হ্যারির বিকল্পও তৈরি সাউথগেটের।

ক্যালাম উইলসন, ফিল ফডেন ছাড়াও মার্কাস র‍্যাশফোর্ড রয়েছেন ইংল্যান্ড কোচের পছন্দের তালিকায়। যাঁদের মধ্যে একজন প্রয়োজনে হ্যারির জায়গায় প্রথম একাদশে শুরু করতে পারেন। ফডেন এবং র‍্যাশফোর্ড প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলে নজর কেড়েছেন। কিন্তু উইলসনের ক্ষিপ্রতা, গতি, পাসিং দক্ষতা সাউথগেটের কাছে অগ্রাধিকার পেতে পারে। হ্যারির যোগ্য বিকল্প হতে পারেন উইলসন। আমেরিকা ম্যাচের আগে সাউথগেট বলেছেন, ‘‘হ্যারি খুব ভাল আছে। ও একটু আলাদা রিহ্যাব করে নিজেকে তৈরি করেছে। শুক্রবার রাতের জন্য সব ভাল। হ্যারির চোটের স্ক্যানে চিন্তার কিছু নেই। আমরা পরের ম্যাচের জন্য তৈরি।’’ গোলকিপার পিকফোর্ড বলেন, ‘‘হ্যারি আমাদের অধিনায়ক। আমরা ওকে নিয়ে চিন্তিত নই।’’

আরও পড়ুন:নেইমারের চোট, পরের ম‍্যাচে নেইমারের খেলা নিয়ে কী বললেন তিতে?

 

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...