Friday, June 26, 2026

নেইমারের চোট, পরের ম‍্যাচে নেইমারের খেলা নিয়ে কী বললেন তিতে?

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ব্রাজিল। প্রথম ম‍্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিসন। বৃহস্পতিবার রাতে চেনা ছন্দে দেখা যায় সাম্বার দলকে। এই জয় স্বস্তি দিচ্ছে ব্রাজিল সমর্থকদের। আনন্দের মাঝেও কিন্তু একটা চিন্তা রয়েছে সবুজ-হলুদ সমর্থকদের। পরের ম‍্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কি ম‍্যাচে নামতে পারবেন নেইমার জুনিয়র? কারণ ম‍্যাচে ৮০ মিনিটের মাথায় চোট পান তিনি। ম‍্যাচের পর একটি ছবিতে দেখা যায় গোড়ালি ফুলেছে নেইমারের। আর এতেই চিন্তার ভাঁজ ব্রাজিল সমর্থকদের মনে। যদিও পরের ম‍্যাচে নেইমারের খেলা নিয়ে আশাবাদী সেলেকাওদের কোচ তিতে। বললেন, নেমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” নেইমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার। আমি আশাবাদী পরের ম‍্যাচে নামবেন ও।”

এদিকে নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক বলেন,”ডান গোড়ালিতে চোট রয়েছে নেইমারের। সার্বিয়ার ফুটবলারের হাঁটুতে লেগে চোট পেয়েছে ও। বেঞ্চেই চিকিৎসা করা হয়েছে। ফিজিওর সঙ্গে রয়েছে ও। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে নেইমারের চোট কতটা সেটা বোঝার জন্য। এমআরআই করা হয়নি। শুক্রবার আরও একবার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:ইকুয়েডরকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পাকা করতে মরিয়া ডাচরা

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...