Tuesday, March 17, 2026

৯ ঘণ্টা পার! রাজধানীতে আগুন নেভাতে নাজেহাল দমকল

Date:

Share post:

৯ ঘণ্টা পার। এখনও রাজধানীর বৈদ্যুতিন যন্ত্রের বাজারে জ্বলছে আগুন। বৃহস্পতিবার রাতে আগুন লাগলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ভগীরথ প্যালেস এলাকা। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক দোকানে। রাতভর আগুন নেভানোর চেষ্টা করা হলেও, শেষ খবর পাওয়া অবধি এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও ঘটনাস্থলে রয়েছে দমকল। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: চিনের কারখানায় ভয়াবহ আগুন! বাড়ছে মৃ*তের সংখ্যা

বৃহস্পতিবার রাতে ভগীরথ প্যালেস এলাকায় একটি বৈদ্যুতিন যন্ত্রের বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক দোকান থাকায় এবং সবকটি দোকানেই দাহ্য পদার্থ থাকায়, আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ঘটনাস্থলে পরে দমকলের আরও ইঞ্জিন নিয়ে আসা হয়।

চাঁদনিচক লাগোয়া এই অঞ্চল সরু গলি হওয়ায় একদিকে দমকলের যেমন ঢুকতে বেগ পেতে হয়, তেমনই ইলেকট্রনিক পণ্যের দোকানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষেই আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে যায়।রাতভর দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালায়।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ। তিনি বলেন, “পরিস্থিতি খুব একটা ভাল নয়। দমকলের ৪০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি, তবে ভাগীরথ বিল্ডিংয়ের একটা বড় অংশই আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

spot_img

Related articles

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...