Sunday, June 7, 2026

দমদম-নৈহাটি লাইনে একাধিক ট্রেন বাতিল, সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি

Date:

Share post:

ওভারব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই সপ্তাহান্তে দমদম-নৈহাটি লাইনে বাতিল করা হল একাধিক ট্রেন! স্বভাবতই এর জেরে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা।

আরও পড়ুন:ফের হাওড়া- বর্ধমান শাখার একগুচ্ছ ট্রেন বাতিল,জানাল পূর্ব রেল

বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, দমদম-নৈহাটি সেকশনে একটি ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য ইছাপুর স্টেশনের কাছে আপ এবং ডাউন, উভয় লাইনেই ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। তাই শনিবার (২৬ নভেম্বর) রাত ১১টা থেকে রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ওই শাখায় একাধিক লোকাল ট্রেনকে বাতিল করা হবে।
একনজরে জেনে নিন বাতিল ট্রেনগুলির তালিকা-

১) আপ ২১২১৩, ৩১২২১ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল,
২) ৩১২১৪, ৩১২২২ ডাউন শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল,
৩) আপ ৩১৪১৭, ৩১৪১৫ শিয়ালদহ-নৈহাটি লোকাল,
৪) ডাউন ৩১৪১৮, ৩১৪২০ শিয়ালদহ-নৈহাটি লোকাল,
৫) আপ ৩১৬১৫, ৩১৬১৭ শিয়ালদহ-রানাঘাট লোকাল,
৬)ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ শিয়ালদহ-রানাঘাট লোকাল,
৭)৩১৮১৩, ৩১৮১৪ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল,
৮)৩১৩১১, ৩১৩১৭, ৩১৩১৪, ৩১৩১৮ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল।

Related articles

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...