Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল ব্রাজিল। এদিন সার্বিয়াকে ২-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন। ব্রাজিলের হয়ে জোড়া গোল রিচার্লিসনের।

২)  জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল পর্তুগাল। এদিন ঘানাকে ৩-২ গোলে হরাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। পর্তুগালের হয়ে গোলগুলি করেন রোনাল্ডো, ফেলিক্স এবং রাফায়েল।

৩) বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই আটকে গেল উরুগুয়ে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন‍্য ড্র করল সুয়ারেজ, কাভানিরা। ম‍্যাচে এদিন দুরন্ত পারফরম্যান্স করে দক্ষিণ কোরিয়া।

৪) বৃহস্পতিবার বিশ্বকাপের আরেক খেলায় সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক‍্যামেরুন। সেই ম‍্যাচে ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন এম্বেলো।

৫) আগামী শনিবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টপার হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে এফসি গোয়ার কাছে ০-৩ গোলে হেরেছিল জুয়ান ফেরান্দোর দল। সেই হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড।

আরও পড়ুন:জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ব্রাজিলের, সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেকাওরা

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...