Tuesday, April 7, 2026

আগামিকাল হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহনবাগান

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে লজ্জার হার ভুলে শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ আইএসএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। জনি কাউকোর মতো তারকা মিডফিল্ডারকে চোটের কারণে পাওয়া যাবে না। চোট রয়েছে আর এক বিদেশি ফ্লোরেন্তিন পোগবারও। ফলে কোচ জুয়ান ফেরান্দোর হাতে বাকি চার বিদেশিই রয়েছে। হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, ব্রেন্ডন হ্যামিল এবং দিমিত্রি পেত্রাতোসই খেলবেন সবুজ-মেরুনের প্রথম একাদশে।

হায়দরাবাদ দলে বার্থোলোমিউ ওগবেচের মতো স্ট্রাইকার এবং জোয়াও ভিক্টরের মতো মাঝমাঠের ফুটবলার রয়েছেন। বিশেষ করে অভিজ্ঞ নাইজেরিয়ান স্ট্রাইকার ওগবেচে যে কোনও মুহূর্তে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই সতর্ক থাকতে হবে হ্যামিল-প্রীতম কোটালদের। কোচ জুয়ান বলেছেন, ‘‘গোয়া ম্যাচ অতীত। এখন হায়দরাবাদ ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে আমাদের।’’ বুমোস বলেন, ‘‘কাউকোর অভাব পূরণ করতে হলে টিম গেমে জোর দিতে হবে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’’ অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি বলেছেন, ‘‘হায়দরাবাদের প্রায় সব খেলাই দেখেছি। আমার এক অস্ট্রেলীয় বন্ধু ফুটবলার ওদের দলে আছে। ওর কাছে শুনেছি, প্রায় পুরো দলটা তিন বছর একসঙ্গে খেলছে। সেই সুবিধাটা ওরা পাচ্ছে। আমাদেরও অনেক ফুটবলার একসঙ্গে খেলছে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী।’’

এদিকে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে শুক্রবার শহর ছাড়ল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:শেষ মূহুর্তের গোলে ওয়েলস-কে ২-০ ব‍্যবধানে হারাল ইরান

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...