Sunday, June 28, 2026

স্নায়ুর যুদ্ধে আর্জেন্তিনা-মেক্সিকো! মাঠের লড়াইয়ের আগে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Date:

Share post:

অঘটনের বিশ্বকাপে শনিবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা-মেক্সিকো। বিশ্বকাপের আসরে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। প্রথম ম্যাচে যে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্তিনা! আর মেক্সিকো ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই ফুটবলারদের মতো দু’দেশের সমর্থকরাও বিশাল টেনশনে।

এদিকে সংঘর্ষে জড়ালেন আর্জেন্তিনা ও মেক্সিকোর সমর্থকরা। মাঠে নামার আগেই প্রকাশ্য রাস্তায় সংঘর্ষে জড়ালেন তাঁরা। চলে কিল-চড়-ঘুষি-লাথি। যে জায়গায় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সময়ে সেখানে কোনও পুলিশ মোতায়েন ছিল না। তবে এই ঘটনার পর কাতারে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটায় দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হবে। সেই চত্ত্বরেও নিরাপত্তা নিয়ে সতর্ক আয়োজকরা। এমনিতেই সৌদি আরবের কাছে হারের পর সেই দেশের সমর্থকদের টিপ্পনি হজম করতে হয়েছে আর্জেন্তাইন সমর্থকদের।

আরও পড়ুন:ম্যাসাজ তো ছোট বিষয়, প্রভাবশালীরা যৌ*ন চাহিদা মেটানোর সুযোগও পান তিহার জেলে! বললেন প্রাক্তন কারাকর্তা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...