Sunday, June 28, 2026

চাকরির নামে ২২ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন শুভেন্দু ! দলীয় মুখপত্রে দাবি তৃণমূলের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে এবার শাসক দলের নিশানায় বিরোধী দলনেতা। চাকরি দেওয়ার নামে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ২২ লক্ষ টাকা ঘুষ খেয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আজ, শুক্রবার তৃণমূলের (TMC) মুখপত্র জাগো বাংলায় (Jago Bangla) প্রকাশিত প্রথম পাতার নিউজে দাবি করা হয়েছে, ২০১৪ সালের তিন টেট (TET) পরীক্ষার্থীর থেকে ২২ লক্ষেরও বেশি টাকা শুভেন্দু অধিকারী তুলেছেন। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার নামে এই বিপুল পরিমাণ টাকা ঘনিষ্ঠ সন্টু গঙ্গোপাধ্যায় ওই তিন পরীক্ষার্থীর থেকে নিয়েছিল।

ওই তিন চাকরি প্রার্থীর দাবি, তাঁদের সামনেই নাকি টাকা দেওয়া হয় শুভেন্দুকে। এই অভিযোগ আদালতে হলফনামা দিয়েও তিন প্রার্থী জানিয়েছেন বলে জাগো বাংলার প্রতিবেদনে প্রকাশ হয়েছে।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) বলেন, “এর আগে একজন বাঙালি, প্রাক্তন সিবিআই অফিসার, যিনি বিধায়ক হয়েছিলেন, তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে, বনগাঁ এলাকার একজনকে চেনেন যিনি চাকরি দেন। হাইকোর্টেও বিষয়টি উত্থাপন হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) তখন জিজ্ঞাসা করেছিলেন, কার কথা বলছেন বলুন। আমি ব্যবস্থা নেব। যদি সেই ঘটনা হয় সেখানে কেউ এফিডেভিট করেনি। আজকে যে ঘটনা বলা হচ্ছে, ক্ষতিগ্রস্থ তিনজন এফিডেভিট করেছেন। কোর্টে গিয়ে বলেছেন কারা-কারা টাকা নিয়েছেন। ঘটনাটা শুভেন্দু অধিকারী বলে নয়। এটা সুস্পষ্ট অভিযোগ। তাই অবিলম্বে তদন্ত হওয়া উচিত।”

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...