Sunday, June 28, 2026

ইকুয়েডরকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পাকা করতে মরিয়া ডাচরা

Date:

Share post:

প্রথম ম‍্যাচ জয়ের পর, আজ  গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নামছে নেদারল্যান্ডস। আট বছর পর বিশ্বকাপে খেলছে ডাচরা। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছে। শুক্রবার যে জিতবে, সেই পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পাকা করে ফেলবে। প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে জয় পেলেও, রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল নেদারল্যান্ডসকে। ডাচ কোচ লুইস ভ্যান গল তাই ইকুয়েডর ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

এই ম‍্যাচ নিয়ে ডাচ কোচ বলেন, ‘‘ইকুয়েডর ভাল দল। নিজেদের মধ্যে অজস্র পাস খেলে আক্রমণে ওঠে। তাই শুরুতেই মাঝমাঠের দখল নিজেদের হাতে নিতে হবে। ফুটবলারদের বলেছি, ওদের সব আক্রমণ মাঝমাঠেই থামিয়ে দাও।’’

এদিকে ডাচ শিবিরের জন্য ভাল খবর, স্ট্রাইকার মেমফিস ডিপে পুরোপুরি ফিট। প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামলেও, প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন ডিপে। ইকুয়েডরের বিরুদ্ধে গোলের জন্য অবশ্য তাঁর দিকেই তাকিয়ে কোচ ভ্যান গল। পাশাপাশি বিপক্ষ শিবিরের যে নামটা নেদারল্যান্ডসকে ভাবাচ্ছে, সেটা হল এনার ভ্যালেন্সিয়া। কাতারের বিরুদ্ধে জোড়া গোল করে ইকুয়েডরকে জিতিয়েছিলেন ভ্যালেন্সিয়া। ৩৫ বছরের ইকুয়েডর স্ট্রাইকারকে ফাঁকা জায়গা দিলেই বিপদ, সেটা জানেন ভ্যান গলও। নিজের সেরা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে নির্দেশ দিয়েছেন ভ্যালেন্সিয়াকে চোখে চোখে রাখার। এদিকে, শুক্রবারই গ্যারেথ বেলের ওয়েলস মাঠে নামছে ইরানের বিরুদ্ধে। ওয়েলস প্রথম ম্যাচে ড্র করলেও ইরানিরা ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল। আয়োজক কাতার খেলবে সেনেগালের বিরুদ্ধে। দু’টি দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...