Sunday, April 5, 2026

সাতসকালে ধুন্ধুমার ধুপগুড়িতে, পরপর ৮ জনকে ছু*রির কো*প যুবকের

Date:

Share post:

শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির (Dhupguri) বানারহাট এলাকায়। স্থানীয়রা বলছেন শনিবার সকালে আচমটাই তইজুল ইসলাম (Taijul Islam) নামে এক যুবক পরপর ৮ জনকে ছুরি হাতে নিয়ে আক্রমণ (Knife Attack) করেন। এলাকাবাসী অভিযোগ করছেন যাকেই সামনে পেয়েছেন তাকেই ছু*রি (Knife) দিয়ে আঘাত করেছেন ওই যুবক। কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তা এখনও পরিষ্কার নয় তবে পুলিশের(Police) প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন (Mentally challenged) ।

বানারহাট ব্লকের (Banarhat block) সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় ছু*রি নিয়ে হামলা চালানোর অভিযোগ তইজুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নূর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন ও রপিনা খাতুন নামের সেই চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। পরে এলাকার বাসিন্দারা একসঙ্গে ধরে ওই যুবককে গণপিটুনি দেন বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...