Saturday, April 4, 2026

বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ শক্তিশালী ডেনমার্ক

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ফ্রান্স। প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়াকে চার গোল দিয়ে দাপটে বিশ্বকাপ শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ‘ডি’ গ্রুপে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিদিয়ের দেশঁর দল। প্রতিপক্ষ এবার শক্তিশালী ডেনমার্ক। ক্রিশ্চিয়ান এরিকসেনদের বিরুদ্ধে ফ্রান্সের সাম্প্রতিক রেকর্ড একেবারেই ভাল নয়। ডেনমার্ক বাধা টপকে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে দেশঁর দলকে।

প্রথম ম্যাচেই অবশ্য নিজেদের শক্তি বুঝিয়ে দিয়েছে ফরাসি ব্রিগেড। কিন্তু চোটের ধাক্কায় একের পর এক ফুটবলারকে হারিয়ে শক্তি কমেছে দেশঁর দলের। করিম বেঞ্জিমার পর লেফট ব্যাক লুকাস হার্নান্ডেজও ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তার মধ্যেই কিলিয়ান এমবাপে দেখিয়ে দিচ্ছেন, রাশিয়ার পর তিনি এখন অনেক পরিণত হয়েছেন। এমবাপে, অলিভিয়ের জিরুর কাঁধেই ফ্রান্স আক্রমণকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব। স্বস্তি খবর, শুক্রবার দেশঁ জানিয়ে দিলেন, র‍াফায়েল ভারান ফিট। শনিবারের ম্যাচের জন্য তৈরি।

তবে পিছিয়ে নেই ডেনমার্ক। সম্প্রতি নেশনস লিগের ম্যাচে ক্যাসপার ডোলবার্গ, স্কোভ ওলসেনের গোলে ফ্রান্সকে হারায় ডেনমার্ক। তাছাড়া ২০১৫-র পর ডেনমার্ককে হারাতে পারেনি ফরাসিরা। আত্মবিশ্বাসে ফুটছে ড্যানিসরা। তবে প্রথম ম্যাচে তিউনিশিয়ার কাছে পয়েন্ট খুইয়েছে ডেনমার্ক। ফ্রান্সকে হারিয়ে শেষ ষোলোর রাস্তা মসৃণ করতে মরিয়া এরিকসেনরা।

আরও পড়ুন:আজ মেসিদের মরণ-বাঁচন ম্যাচ, আর্জেন্তিনার সামনে আজ মেক্সিকো

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...