Friday, June 26, 2026

চাঁদের কক্ষপথে পৌঁছে কাজ শুরু নাসার চন্দ্রযান ওরিয়নের

Date:

Share post:

চাঁদের কক্ষপথে (Orbit of the Moon) সফল ভাবে স্থাপন করা হল নাসার (NASA) চন্দ্রযান ওরিয়নকে (Orion)। শুক্রবার রাতেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পর চাঁদের প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার উপরে ঘুরপাক খাচ্ছে ওরিয়ন। নাসার তরফে জানানো হয়েছে পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা এই ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে। চলতি সপ্তাহের শুরুতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ (Artemis 1) চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় পরীক্ষা। এরপর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কিছু ছবিও পাঠিয়েছিল।

গত ১৬ নভেম্বর সফল উৎক্ষেপণ হয়েছিল ‘আর্টেমিস ১’-এর। ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে বলে নাসার তরফে জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য ছিল, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি (Landing Site) চিহ্নিত করা।

গত ২৯ অগাস্ট উৎক্ষেপণের কথা ছিল ‘আর্টেমিস ১’-এর। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র। ফলে সে দিন বাতিল করে দেওয়া হয় অভিযান। উৎক্ষেপণের পরবর্তী দিন ধার্য হয়েছিল ২ সেপ্টেম্বর। কিন্তু সেবার ছিদ্র ধরা পড়ে তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে (Hydrogen Tank)। ফলে স্পেস লঞ্চ সিস্টেম রকেটটির অভিযান বাতিল হয়।

নাসার তরফে আরও জানানো হয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের খুব কাছ দিয়েই দিয়ে ফের এরকম একটি ‘ফ্লাইবাই’ করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...