Saturday, March 28, 2026

জয়ে ফিরল মোহনবাগান, হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।

কাউকো না থাকলেও এদিন আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চার বিদেশি নয়, তিন বিদেশি নিয়েই হায়দরাবাদকে শুরু থেকে চাপে রেখেছিল জুয়ানের দল। সবুজ-মেরুন আক্রমণভাগকে নেতৃত্ব দেন হুগো বৌমোস। ফরাসি মিডফিল্ডারই প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। খেলার ১১ মিনিটের মাথায় গোলমুখ খুলে ফেলে জুয়ানের দল। আশিক কুরুনিয়নের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডান পায়ের শটে গোল করেন বৌমোস।

ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় আরও উজ্জীবিত ফুটবল খেলে মোহনবাগান। কখনও উইং দিয়ে, কখনও কাট করে ভিতরে ঢুকে হায়দরাবাদ রক্ষণ ভাঙার চেষ্টা করেন লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। প্রথমার্ধে পাল্টা প্রতিআক্রমণে কয়েকবার মোহনবাগান রক্ষণকে সমস্যায় ফেলে হায়দরাবাদ। তবে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার গতবার আইএসএলে গোল্ডেন বুটজয়ী বার্থোলেমিউ ওগবেচে এদিন ছন্দে ছিলেন না। তাছাড়া ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটালরা রক্ষণ জমাট রেখেছিলেন। তাই বিপদ আসেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে মোহনবাগান। একের পর এক আক্রমণ হায়দরাবাদ রক্ষণে তুলে আনে জুয়ানের দল। কিন্তু সুযোগ নষ্ট করে ব্যবধান বাড়াতে পারেননি লিস্টন কোলাসো, কুরুনিয়নরা। এর মধ্যেই গোল শোধের চেষ্টায় বিক্ষিপ্তভাবে আক্রমণ তুলে এনেছিল হায়দরাবাদ। কিন্তু সজাগ ছিল মোহনবাগান রক্ষণ। গোলকিপার বিশাল কাইথও নির্ভরতা দেন। ওগবেচেরা গোল পাননি।

আরও পড়ুন:নেইমারকে কটাক্ষ, পাল্টা দিলেন রাফিনহা, বললেন, ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক

 

 

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...