Saturday, June 27, 2026

পুলিশকে গুলি করতে বলার হুমকি দিয়ে বিতর্কে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত

Date:

Share post:

দলীয় কর্মীদের পুলিশকে গুলি করতে বলার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত।বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচারে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভানেত্রীর মুখে বিস্ফোরক বুলি। পুলিশকে বোমা-গুলিতে শরীর ঝাঁঝরা করে দেওয়ার পরামর্শ দলীয় কর্মীদের।
বীরভূমের হাঁসনে ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুব্রতা। সেখানে বক্তৃতা করতে গিয়ে দলীয় কর্মীদের পুলিশকে গুলি করার নিদান দেন তিনি। সুব্রতার ওই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একযোগে এ হেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল ।
শুক্রবার হাঁসনের বেসিক মোড় এলাকায় ‘ভারত জোড়ো’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুব্রতা। সেখানে রণং দেহি মূর্তি ধরে তিনি বলেন, ‘‘পুলিশকে একদম ভয় করবেন না। পুলিশকে টেনেহিঁচড়ে নিয়ে যাবেন। বলবেন, ‘আমাদের এখানে রুখছে, আমাদের সঙ্গে সন্ত্রাস করছে। তোমরা এখানে দাঁড়াও।’ একদম করবেন এটা। সকলে একসঙ্গে যাবেন। তার পর দেখবেন কী করে ওরা।’’
এর পরই সুব্রতা বলে বসেন, ‘‘দরকার পড়লে বোম মারতে হবে। আমরা কংগ্রেস বলছি, পুলিশের সারা বডিতে গুলি করে ঝাঁঝরা করে দেব। এ জন্য আমাদের না হয় দু’চারটে লাশ পড়বে। আমরা এই ভাবেই চলব। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। দেওয়ালটা ভেঙে গিয়েছে। আমরা আর সইব না।’’

কংগ্রেস নেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।পুলিশকে বলব ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রতিক্রিয়া পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। দল এ ধরনের মন্তব্য অনুমোদন করে না, প্রতিক্রিয়া কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রশিদের।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...