Friday, June 26, 2026

কুণাল যাচ্ছেন শুনে ছুটছেন শুভেন্দু, নন্দীগ্রাম-২’তে সুপার সানডে, কড়া টক্কর দেখার অপেক্ষা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদনীপুরে দলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া আছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। আর দায়িত্ব পাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কার্যত জেলা চষে ফেলছেন কুণাল। বিশেষ করে নন্দীগ্রামে একের পর এক মিটিং-মিছিল করে ঘুম কেড়ে নিয়েছেন তিনি। নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে অভিনব কায়দায় চাটাই বৈঠক শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম-২ ব্লক সভাপতি ভূঁইয়া স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রতিদিন চাটাই বৈঠক করছেন। এই বৈঠকগুলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি নজর কাড়ছে।

এতদিন পর্যন্ত স্থানীয় নেতৃত্ব এই বৈঠকগুলিতে প্রস্তুত থেকে মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে এবার চাটাই বৈঠকে উপস্থিত থাকবে রাজ্য নেতৃত্ব। আগামিকাল, রবিবার বিকেলে নন্দীগ্রাম-২ ব্লকের অন্তর্গত বয়ালে চাটাই বৈঠকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এই নন্দীগ্রাম-২ বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। কিন্তু সেখানেও তৃণমূলের চাটাই বৈঠকে ব্যাপক সাড়া মেলায় খুন ছুটেছে গেরুয়া শিবিরের। বিশেষ করে নন্দীগ্রাম-২ রবিবার কুণাল যাচ্ছেন শুনেই শুভেন্দু অধিকারী সেখানে ছুটছেন। জানা গিয়েছে পূর্ব ঘোষিত কোনও কর্মসূচি ছাড়াই নিজের গড় বাঁচাতে স্থানীয় বিজেপি নেতৃত্বকে শুভেন্দু আচমকা কোনও একটি কর্মসূচির আয়োজন করতে বলেছেন। এবং চাপে পড়ে নন্দীগ্রাম-২ ব্লকে কুণালরা ঢোকার আগে রবিবার সকালেই ছুটছেন শুভেন্দু। বিরুলিয়াতে শুভেন্দুর কর্মসূচি।
ফলে বিজেপির শক্ত ঘাঁটি নন্দীগ্রাম-২’এ রবিবার সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

এদিকে আজ, শনিবার পৃথক একটি কর্মসূচিতে যখন কুণাল ঘোষ যখন পূর্ব মেদিনীপুরে যাচ্ছিলেন, তখনই নন্দকুমারের কাছে চন্ডিপুরের দিকে যাওয়ার রাস্তায় শুভেন্দু আর কুণালের কনভয় একে অপরকে পাস করে। বিরোধী দলনেতা তাঁরকাঁথির বাড়ি থেকে আসছিলেন।

আরও পড়ুন:জামুড়িয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ১, খারাপ রাস্তার কারণে অবরোধ কল্যাণী এক্সপ্রেসওয়েতে

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...