Saturday, April 4, 2026

ABSU : অক্সফোর্ড বুকস্টোরে অষ্টম এপিজে বাংলা সাহিত্য উৎসব

Date:

Share post:

শীত পড়তে না পড়তে শহরে এবার উৎসবের (Festival) মেজাজ। কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে (Oxford Book Store) তিন দিনের সাহিত্য উৎসব (Literary Festival)। অক্সফোর্ড বুকস্টোরের শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে পার্ক স্ট্রিটের (Park Street)অক্সফোর্ড বুকস্টোরে উৎসবের সূচনাতেই লিটল ম্যাগাজিন কর্নারের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়। ২৫, ২৬, ২৭ তিনদিন ধরে এই উৎসবের আয়োজন করা হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের জন্য এই সাহিত্য উৎসব অনলাইনেও স্ট্রিমিং করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অক্সফোর্ড বুকস্টোরস আয়োজিত ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব (APJ Bangla Sahitya Utsav)-এর অষ্টম বর্ষের উদ্বোধন করেন ভাষাতত্ত্ববিদ, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ এবং অভিনেতা পবিত্র সরকার (Pabitra Sarkar)।

সারা ভারতে বাংলা ভাষায় প্রায় ২০০০ লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। এই সব লিটল ম্যাগাজিন অনলাইনে বিক্রির ভাবনা রয়েছে অক্সফোর্ড বুকস্টোরের অনলাইন স্টোরের। পবিত্র সরকার জানান অক্সফোর্ড বুকস্টোর খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। একসময় কলকাতার রাস্তায় কয়েকটা দোকানে লিটল ম্যাগাজিন বিক্রি হত। কিন্তু সেই দোকানগুলো হারিয়ে গেছে। তাই অক্সফোর্ড বুকস্টোরে তাদের জন্য একটা বিশেষ জায়গা সারা বছর ধরে থাকবে–এটা খুবই আনন্দের কথা। সাহিত্য উৎসবের অষ্টম বার্ষিকী সম্পর্কে অক্সফোর্ড বুকস্টোর-এর সিইও এবং এবিএসইউ-র ডিরেক্টর স্বাগত সেনগুপ্ত বলেন, ভারতের প্রথম বাংলা সাহিত্য উৎসব, এপিজে বাংলা সাহিত্য উৎসব-এর আয়োজক শতাব্দিপ্রাচীন অক্সফোর্ড বুকস্টোর। এই উৎসব শুরু হয়েছিল ২০১৫ সালে এবং এবছর সেই উৎসবের অষ্টম বর্ষ। অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদযাপন করতে গিয়ে বেছে নেওয়া হয়েছে কলকাতার পার্ক স্ট্রিটের আইকন সদৃশ অক্সফোর্ড বুকস্টোরকে। গত সাত বছরে এবিএসইউ ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠেছে। এখন এই উৎসবের খ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে । শুধু ভারতেই নয় ভারতের বাইরে থাকা বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনুরাগীরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বিশ্ব পরিসরে এই উৎসবের জনপ্রিয়তার কথা মাথায় রেখে, নভেম্বরের ২৫, ২৬ ও ২৭ তারিখ এই তিন দিন এবিএসইউর লাইভ স্ট্রিমিং হয় এপিজে বাংলা সাহিত্য উৎসব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...