Wednesday, June 24, 2026

মূল্যবোধ শিক্ষা ও চরিত্র গঠন বিষয়ক একটি সেমিনারের আয়োজন করল টাকি গার্লস

Date:

Share post:

মূল্যবোধ শিক্ষা ও চরিত্র গঠন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা ” বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হল টাকি হাউস গভ: স্পন্সর্ড গার্লস হাই স্কুলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড: পার্থ কর্মকার মহাশয়। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন রহড়া রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টেনারী কলেজের অধ্যক্ষ মাননীয় স্বামী কমলাস্থানন্দজী মহারাজ, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয়া ড: শ্রীমতী ঘোষ মহাশয়া এবং মাননীয় বিদ্যুৎ কুমার বসু(রিসোর্স পার্সন, National Rural livelihood Mission ভারত সরকার)।

আরও পড়ুন:TBAAK: টিব্যাক কার্নিভাল ২০২২-এ চাঁদের হাট টাকি বয়েজ স্কুলে
স্বামীজী মহারাজ তাঁর বক্তব্যে মূল্যবোধ শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেন। চরিত্রগঠনে এই বিষয়টির কতখানি প্রভাব তা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন ।ড:পার্থ কর্মকার মহাশয় তাঁর স্বভাবসুলভ সহজ সাবলীল বক্তব্যে উপস্থিত সবার মনোযোগ আকর্ষণ করেন।

মনোযোগ সহকারে এই বক্তৃতাগুলি শোনার জন্য দর্শকাসনে উপস্থিত ছিল অসংখ্য ছাত্রী। তাদের কথায়, “এমন অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে, আমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, কি ভাবে নিজের টার্গেট এ পৌঁছাবো ,এই সেমিনার আমাদের অনেক সাহায্য করবে।”

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...