Friday, June 12, 2026

আর সহজে মিলবে না বাড়ি ভাড়া! থাকতে হবে IIT-IIM এর ডিগ্রি

Date:

Share post:

শুধুমাত্র সাধারণ স্নাতক (Graduate) হলে চলবে না। এবার থেকে বাড়ি ভাড়া নিতে গেলে থাকতে হবে আইআইটি (IIT) বা আইআইএমের (IIM) ডিগ্রি (Degree), নয়তো হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার থেকে আর সহজেই বাড়ি ভাড়া পাওয়া (House Rent) যাবে না। শহরে ঘর ভাড়া নিতে গেলে এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। দেশের এই শহরে ভাড়া নিতে গেলে আগে দালালরা জানতে চাইছেন শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, শহরে ঘর ভাড়া নিতে গেলে নাকি আগে নিজের যোগ্যতার প্রমাণপত্র দালালদের হাতে তুলে দিতে হচ্ছে। প্রোফাইল পছন্দ হলে বাড়ি ভাড়া জুটবে, না হলে কোনও কথাই এগোবে না। শুধুমাত্র আইআইটি বা আইআইএমের ডিগ্রি থাকলেই মিলবে বাড়ি।

সম্প্রতি প্রিয়াংশ জৈন (Priyangsh Jain) নামে এক ব্যক্তি বেঙ্গালুরুতে বাড়ি ভাড়ার জন্য বেশ কয়েক জন দালালের (Broker) সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রিয়াংশের দাবি, দালালরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কী কাজ করেন, শিক্ষাগত যোগ্যতা কী? ফেসবুকের মাধ্যমে তাঁদের দু’জনের মধ্যে যোগাযোগ হয়। প্রিয়াংশ জানান, তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer)। তবে প্রিয়াংশ সত্যি বলছেন কী না, তা যাচাই করার জন্য লিঙ্কডইন প্রোফাইল (Linkedin Profile) শেয়ার করতে বলা হয়। তাঁদের দু’জনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন প্রিয়াংশ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...