Friday, June 12, 2026

পাঁশকুড়া সমবায় ভোটে বড় ব্যবধানে জয় তৃণমূলের, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় বামেরা

Date:

Share post:

ফের সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল শাসকদল। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়ার ‘মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল (TMC)। নির্বাচন ঘিরে এলাকায় রবিবার সকাল থেকেই এলাকায় টানটান উত্তেজনা ছিল। মোট ১২ টি আসনের মধ্যে ৭ টি পেয়েছে তৃণমূল। সিপিআইএম পেয়েছে ৪ টি। ১ টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে (BJP)।

এদিন সকাল থেকে নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২ টো পর্যন্ত। বিকেলেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। পাঁশকুড়ার তৃণমূল নেতা সুজিত রায় (Sujit Ray) বলেন, “বিজেপি এখানে ফলাফলে তৃতীয় স্থানে চলে গেছে। বিজেপি নেতাদের কুকথা এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতা, কর্মী, সমর্থকদের গ্রেফতার, হেনস্থা, মিথ্যা মামলা, সর্বোপরি বিজেপির দুষ্কৃতী বাহিনীদের তাণ্ডব মানুষ মেনে নিতে পারছেন না। এখানকার ভোটের ফলাফলে তারই প্রভাব পড়েছে।”

আরও পড়ুন- আর সহজে মিলবে না বাড়ি ভাড়া! থাকতে হবে IIT-IIM এর ডিগ্রি

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...