Tuesday, June 23, 2026

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের ফাইনালে সব থেকে বেশি দর্শক মাঠে বসে খেলার দেখার সুবাদে এই রেকর্ড গড়ল বিসিসিআই। ২০২২ আইপিএল ফাইনাল ম‍্যাচ হয়ে ছিল আমেহদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম‍্যাচে মাঠে বসে খেলা দেখেছিলেন ১,০১,৫৬৬ জন দর্শক। আর সেই ম্যাচের দর্শক সংখ্যাই বিশ্বের সব থেকে বেশি বলে জানিয়েছে গিনেস বুক। এই নিয়ে টুইট করেছে বিসিসিআই। টুইট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও।

এদিন বিসিসিআই টুইট করে লেখেন,” সকল ভারতীয়ের জন্য সুখবর। গিনেস বুকে নাম তুলল ভারত। এটা সব সমর্থকের জন্য। তাঁদের আবেগ এবং সমর্থনের কোনও বিকল্প নেই। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েসন এবং আইপিএলকে শুভেচ্ছ।”

ওই টুইট কে টেনে জয় শাহ লেখেন, “আমি খুশি এই সম্মান নিতে পেরে। একটি টি-২০ ম্যাচে ১০১,৫৬৬ জন দর্শক এসেছিলেন। ২৯ মে, ২০২২ সালে আইপিএলের ফাইনালে এই ঘটনা ঘটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আমাদের সমর্থকদের ধন্যবাদ, এটা সম্ভব করে দেখানোর জন্য।”

২৯ মে হয়েছিল এবারের আইপিএলের ফাইনাল। ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএল চ‍্যাম্পিয়ন হন গুজরাত।

আরও পড়ুন:কোস্টারিকার কাছে ১-০ গোলে হার জাপানের

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...