Saturday, April 4, 2026

আজ বিশ্বকাপে নামছে জাপান-ক্রোয়েশিয়া-বেলজিয়াম

Date:

Share post:

আজ বিশ্বকাপের একের পর এক হাইভোল্টেজ। একদিকে গতবারের ফাইনালিস্ট। কিন্তু চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ক্রোয়েশিয়া। মরক্কোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চাপে লুকা মদ্রিচরা। রবিবার ফের মাঠে নামছে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ কানাডা। যারা প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে হেরেছে। থিবো কুর্তোয়া পেনাল্টি-সহ বেশ কয়েকটি গোল না বাঁচালে সেদিন জিতেই মাঠ ছাড়তেন কানাডিয়ানরা। তবে যেভাবেই হোক, রবিবারের ম্যাচটা জিততে মরিয়া মদ্রিচরা।

এদিকে গ্রুপ ‘এফ’-এর অন্য একটি ম্যাচে বেলজিয়াম মাঠে নামছে মরক্কোর বিরুদ্ধে। প্রথম ম্যাচে জিতলেও, প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন বেলজিয়াম। মরক্কোর বিরুদ্ধে তাই শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাতে চান কেভিন দি’ব্রুইন, এডেন হ্যাজার্ডরা। এই ম্যাচটা জিতলেই, নকআউটের টিকিট পাকা করে ফেলবে বেলজিয়াম। দি’ব্রুইনদের জন্য সুখবর, শনিবার থেকেই ট্রেনিং শুরু করেছেন রোমেলু লুকাকু। তবে মরক্কো ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

এদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে প্রথম ম্যাচে হারানোর পর, রবিবার ফের মাঠে নামছে জাপান। তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যারা স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে সাত গোল হজম করেছে। আত্মতুষ্টিতে না ভুগে কোস্টারিকাকে হারাতে মরিয়া জাপানিরা। কারণ এই জয় জাপানের সামনে নকআউটের দরজা খুলে দিতে পারে।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে বড় ম‍্যাচ, রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে স্পেনের মুখোমুখি জার্মানি

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...