Wednesday, June 24, 2026

কাঁথিতে চা-চক্র, তৃণমূলের মহিলা কর্মীদের কেন দিব্যেন্দুর স্ত্রীর কাছে যেতে বললেন কুণাল!

Date:

Share post:

নজরে পঞ্চায়েত ভোট। তৃণমূলের (TMC) ভোটব্যাঙ্ক বাড়াতে অভিনব টোটকা দিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার সকালে কাঁথিতে অধিকারীদের বাসভবন থেকে কয়েক মিটারের মধ্যে চা চক্রের আযোজন করে তৃণমূল। সেখানে তৃণমূল মুখপাত্র বলেন, যে মহিলারা তৃণমূলকে ভোট দেননি বলে মনে করছেন তাঁদের উপর রাগ অভিমান নয়। উল্টে ছোট ছোট টিম করে তাঁদের বাড়ি যান। তাঁদের বোঝান। এরপরেই কুণালের ‘টোটকা’ “প্রয়োজনে সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী-কে দিয়ে কর্মসূচি প্রথমে শুরু করুন। তাঁর বাড়িতে যান। সাংসদের স্ত্রীকে বোঝান। অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।”

এদিন, সকাল সকাল ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে ক্যানেলপাড়ে চা চক্র বসান কুণাল ঘোষ। বলেন, “এটা কোনও জনসভা নয়। স্থানীয়দের সঙ্গে ঘরোয়া আলাপচারিতা।” তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের কুণালের বার্তা, বড় বড় সভা বা সংবাদমাধ্যমে প্রচার নয়। জোর দিতে হবে জনসংযোগে। বাড়ির মহিলাদের রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিষয়ে বোঝানোর পরামর্শ দেন তৃণমূল মুখপাত্র।

৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার প্রস্তুতি হিসেবে এদিন ২টি সভা করছেন কুণাল ঘোষ। চা চক্রের পরেই অভিষেকের সভার মাঠের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন:নজর মহিলা ভোট! মোদি রাজ্যে ১,৬২১ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী মাত্র ১৩৯

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...