Friday, April 3, 2026

মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক, রাশ টানতে চাইছে কেন্দ্র

Date:

Share post:

সামান্য জ্বর (Fever)হলেই কি মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক (Antibiotic) খান ? এবার তাহলে সাবধান হতে হবে আপনাকে। কারণ জ্বর (Fever)নিয়ে যদি চিকিৎসকের কাছে যান তাহলে এবার থেকে আর অ্যান্টিবায়োটিক (Antibiotic) প্রেসক্রাইব করতে পারবেন না তিনি। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (Indian Council for Medical Research)-এর তরফে এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

শরীরের একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) থাকে। কিন্তু অত্যাধিক মাত্রায় ওষুধ খেলে সেই ক্ষমতা কমে যায়। এর ফলে পরবর্তীতে অন্য কোনও রোগে সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবার কড়া পদক্ষেপ আইসিএমআর-এর (ICMR)। দেশের বিভিন্ন জায়গায় সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, সামান্য কিছু হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা থাকে রোগীদের মধ্যে। এর ফলে শরীরে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমলেও,অন্ত্রে থাকা ভাল কিছু ব্যাকটেরিয়া (Bacteria)নষ্ট হয়ে যায়। এবার ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ – এর (Indian Council for Medical Research)তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভাবেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। এই ওষুধ খাওয়ার শুরু এবং শেষের দিন মনে করে রাখতে হবে। নির্দিষ্ট দিনের কোর্স শেষ হওয়ার পরও যদি সমস্যা না কমে, সে ক্ষেত্রেও ওষুধের সংখ্যা বাড়ানো যাবে না। পাশাপাশি বলা হয়েছে নিউমোনিয়া সংক্রান্ত জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তবে তারও নির্ধারিত মাত্রা রয়েছে। ৮ দিনের বেশি জ্বর থাকলে এবং পরবর্তী কালে হাসপাতালে ভর্তি হতে হলে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করা যেতেই পারে। এ ছাড়া, দেহে কোনও রকম সংক্রমণ হলেও ওই একই মাত্রায় দেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক। তবে তার বেশি একেবারেই নয়।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...